রিটার্ন নীতি
কিছু ঠিক না থাকলে আমরা তা ঠিক করে দেব।
৭ দিনের রিটার্ন
পণ্য নষ্ট, ভুল বা বর্ণনার সাথে না মিললে ডেলিভারির ৭ দিনের মধ্যে জানান।
পণ্য অব্যবহৃত, আসল প্যাকেটে এবং ট্যাগসহ থাকতে হবে।
যেভাবে রিটার্ন করবেন
অর্ডার নম্বরসহ 09678-112233 নম্বরে কল করুন। আমরা পিকআপের ব্যবস্থা করব বা কোথায় পাঠাবেন জানিয়ে দেব।
টাকা ফেরত
পণ্য হাতে পাওয়ার পর ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে পণ্য বদলে দিই অথবা বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা ফেরত দিই।
যেসব পণ্য ফেরত হয় না
খোলা খাবারের পণ্য, এবং সিল ভাঙা ব্যক্তিগত যত্নের পণ্য।