গোপনীয়তা নীতি
অর্ডার পৌঁছে দিতে যা দরকার, আমরা শুধু সেটুকুই সংগ্রহ করি।
যা সংগ্রহ করি
আপনার নাম, ফোন নম্বর, ডেলিভারির ঠিকানা এবং দিলে ইমেইল। বিকাশ বা নগদ পেমেন্টে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি ও ট্রানজেকশন আইডি।
যেভাবে ব্যবহার করি
আপনার অর্ডার নিশ্চিত করা, পৌঁছে দেওয়া ও সহায়তা দিতে, আর সাইন আপ করলে ফ্ল্যাশ সেলের খবর পাঠাতে। আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না।
কার্ট ও উইশলিস্ট
এগুলো শুধু আপনার নিজের ব্রাউজারে সংরক্ষিত থাকে, আমাদের সার্ভারে নয়।
ফেসবুক বিজ্ঞাপন
আমাদের কোন বিজ্ঞাপন থেকে ভিজিট ও অর্ডার আসছে তা জানতে আমরা মেটা (ফেসবুক) পিক্সেল ব্যবহার করি। এটি দেখা পাতা ও কেনাকাটার তথ্য রাখে, আপনার নাম, ফোন বা ঠিকানা নয়।
প্রশ্ন থাকলে
আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্য দেখতে বা মুছতে hello@sadapakhi.com ঠিকানায় ইমেইল করুন।